অপ্টোমেট্রি কনফেডারেশনের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক জাহাঙ্গীর

অক্টো 14, 2026 - 22:58
 0  2
অপ্টোমেট্রি কনফেডারেশনের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক জাহাঙ্গীর
অপ্টোমেট্রি কনফেডারেশনের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক জাহাঙ্গীর
নবগঠিত কমিটির সভাপতি দেলোয়ার, সম্পাদক জাহাঙ্গীর (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

রিপোর্ট: অপ্টোমেট্রি কনফেডারেশন অব বাংলাদেশের (ওসিবি) ২০২৬–২০২৮ মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন শাহাদাত হোসেন দেলোয়ার এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মোহাম্মদ কাবিল উদ্দিন এবং সহসভাপতি হয়েছেন মোহাম্মদ আব্দুল আউয়াল (রাসেল)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিলয় রায়।

এ ছাড়া কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মানিক পাল, দপ্তর সম্পাদক মো. ইলিয়াস কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরিফ, শিক্ষা ও গবেষণা সম্পাদক উজ্জ্বল হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরফাতুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. ইসমাইল হোসেন, পেশাগত বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক ইসাবল জাহান ইলমী এবং প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন (সিপিডি) সম্পাদক হয়েছেন মো. ফখরুল শরিয়ার।

নতুন কমিটির নেতৃবৃন্দরা বলেন, আগামী দুই বছর অপ্টোমেট্রি পেশার উন্নয়ন, পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণার প্রসার এবং আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত যোগাযোগ জোরদারে কাজ করবে।

প্রসঙ্গত, অপ্টোমেট্রি চোখের দৃষ্টিসংক্রান্ত সমস্যা শনাক্তকরণ, দৃষ্টিশক্তি মূল্যায়ন এবং প্রাথমিক চক্ষুস্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট একটি পেশা।

আপনার প্রতিক্রিয়া কী?

পছন্দ পছন্দ 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখিত দুঃখিত 0
ওয়াউ ওয়াউ 0
admin mediscript (Medi+Script) is dedicated to advancing health awareness, medical education, and community well-being. Our organization serves as a vibrant platform where healthcare knowledge meets daily living, aiming to inspire hope, happiness, and a healthier future for all. Our mission is to empower individuals, families, and communities with reliable, up-to-date medical information and research. We are committed to supporting both the public and healthcare professionals with educational resources that foster informed decision-making and promote wellness. By bridging modern medical science with everyday life, mediscript inspires people to embrace healthier habits, seek new knowledge, and pursue happiness through holistic well-being. Together, we are building a brighter, more hopeful future—one script at a time.